spot_img

দুপুরে টিকা নেবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ করোনার টিকা নেবেন।

সোমবার (১৯ জুলাই) দুপুরে মহাখালীতে এক হাসপাতালে তাঁর টিকা নেওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ দুপুর ২টার দিকে রাজধানীর গ্যাস্ট্রোলিভার (শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল) হাসপাতালে করোনার টিকা নিতে যাবেন।

গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন খালেদা জিয়া। রবিবার টিকা দেওয়ার ফিরতি এসএমএস আসে।

এর আগে ১৪ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। ২৯ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দিন চিকিৎসা শেষে ১৯ জুন গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফেরেন তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ