spot_img

দিনের বেলায় আসিস, তোদের ঈমানি শক্তি দেখব: ছাত্রলীগ সভাপতি

তোরা দিনের বেলা আসিস, তোদের ঈমানি শক্তি কত দেখবো বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

জয় বলেন, বাংলাদেশের মানচিত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের প্রতিটি জনগণের হৃদয়ের অবস্থান করছে। ভাস্কর্যের বিরোধিতা করে জনগণের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে দূরে রাখা যাবে না। এ সময় দেশের যেকোনো ওয়াজ মাহফিলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান করার নির্দেশনা দেন ছাত্রলীগ সভাপতি।

তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে পুঁজি করে অরাজকতা তৈরি করছে। এদের উদ্দেশ্য একটি। ৭১ সালেও তারা এ দেশকে অস্বীকার করেছিল। ইসলাম শান্তির ধর্ম। ধর্মের নাম করে অশান্তি তৈরি করলে এক চুলও ছাড় দেওয়া হবে না। ছাত্রলীগ সব সময় শান্তিতে বিশ্বাস করে। তোদের মতো কুলাঙ্গারদের শাস্তি দেওয়ার জন্য ছাত্রলীগ বেয়াদব হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ